ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় বহুতল ভবনে স্বামী, স্ত্রী ও সন্তানের গলা কাটা লাশ

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৩৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ৬ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হলে তারা দরজায় ঠেলা দিয়ে দেখতে পান ফ্ল্যাটের দরজা খোলা। পরে ঘরের বিছানার ওপর মা ও ছেলের রক্তমাখা মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই ফ্ল্যাটের আরেক রুমে আরেকটি মরদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে এটি স্বামীর মরদেহ।

নিহতের পাশের ফ্ল্যাটের গার্মেন্টস শ্রমিক ভাড়াটিয়া আঁখি আক্তার জানান, মোক্তার তার পরিবার নিয়ে প্রায় ৭-৮ বছর ধরে এই বাসার দুই রুমের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তারা দুজনেই আলাদা পোশাক কারখানায় কাজ করতেন। তবে ফ্ল্যাটের অন্যদের সাথে তেমন পরিচয় তাদের ছিলো না। আজ সন্ধ্যায় চতুর্থ তলার মোক্তারদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। এসময় তাদের ফ্ল্যাটের বাইরের দরজা ভেড়ানো অবস্থায় ছিলো। পরে ভিতরে গিয়ে একটি কক্ষের বিছানায় মা ও তার ছেলে জয়ের লাশ ও আরেকটি কক্ষে মোক্তারের হাত বাঁধা গলাকাটা লাশ দেখতে পাই। আমিই পুলিশের লাশ সনাক্ত করি।

আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম জানান, আমরা তেমন কিছু জানি না। আজ দুর্গন্ধ পেয়ে সবাই এসে দেখে এই অবস্থা। প্রথমে জয় ও তার মায়ের লাশ সবাই দেখতে পেলেও পরে আরেক কক্ষে জয়ের বাবা মোক্তারের লাশ দেখতে পায় পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলে দুজনের লাশ দেখতে পেয়েছি। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ পেয়েছি। মনে হয় এটি স্বামীর লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনও কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।

ট্যাগস :

আশুলিয়ায় বহুতল ভবনে স্বামী, স্ত্রী ও সন্তানের গলা কাটা লাশ

আপডেট সময় : ১১:৫৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩