ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক- ২

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৩:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিধানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আশুলিয়া থানাধীন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক (২৮) ও মোঃ জিয়াউর রহমান (২৯)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০৬ বোতল ফেনসিডিল দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে ঢাকার সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :

আশুলিয়ায় ফেনসিডিলসহ আটক- ২

আপডেট সময় : ০৩:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩