ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ

মো: মাসুদুর রহমান রুবেল, ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৩৫৪ বার পঠিত

ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে আশুলিয়ার বাইপাইলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। এ সময় আশুলিয়ার প্রধান দুই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুমা আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন তারা।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের উদ্যোগে আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে বাইপাইল মোড়ে এসে জোড় হয়। বিপুল সংখ্যক মুসুল্লিদের উপস্থিতির ফলে এ সময় বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের যান চলাচল বন্ধ হয় যায়। পরে তারা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় বক্তারা ইসরায়েলের সকল ধরণের পণ্য বয়কট করার জন্য উপস্থিত সকলের নিকট জোর দাবি জানান। প্রতিবাদ সভায় সকল মুসুল্লিগনেরা ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলার প্রতিবাদ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উক্ত প্রতিবাদ সভায় বিভিন্ন মসজিদের ইমামগণের মধ্যে মাওলানা কাজী হাবিবুর রহমান, মুফতি শাহরিয়ার হোসেন, মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফিজী, মুফতি মাহমুদুল কবির, মুফতি ইলিয়াস হোসেন এবং মাওলানা মোঃ ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

একইদিনে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠেও জোড় হয় হাজার হাজার তৌহিদি জনতা।

ট্যাগস :

আশুলিয়ায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩