ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় স্বামী আটক

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১০২ বার পঠিত

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিক হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও মূল হত্যাকারী নিহত আনজু খাতুনের স্বামী মোঃ ফিরোজ ওরফে লাল মিয়াকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (২৮ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনার বিস্তারিত জানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি।

পরকিয়ার সন্দেহে পরিকল্পিত ভাবে স্ত্রী আনজু খাতুনকে হত্যা করে বাশঁবাগানে ফেলে রেখে যায় স্বামী মোঃ ফিরোজ ওরফে লাল মিয়া। মোঃ ফিরোজ ওরফে লাল মিয়া ভারতের টিভি সিরিজ ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে এই হত্যার পরিকল্পনা রপ্ত করে । তবে স্ত্রীর লাশ দেখতে এসে গ্রেপ্তার হোন তিনি।

গ্রেপ্তার ফিরোজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। ফিরোজ কাশিমপুর বাগবাড়িতে হাবিবের ভাড়া বাসায় স্ত্রী আনজুকে নিয়ে বসবাস করতো।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বলেন, গত ২৬ এপ্রিল স্থানীয়দের খবরের ভিত্তিতে কাঠগড়া নয়াপাড়া একটি বাঁশবাগানের ভেতর থেকে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ নিহতের পরিচয় সনাক্ত করে এবং এ ঘটনার পর থেকে আসামী চিহ্নিত করে গ্রেপ্তার জন্য তদন্ত শুরু করে। সেই প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে তার স্বামী ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আনজু খাতুন পরকিয়া করছেন এমন সন্দেহ থেকে তাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য ঘটনার দিন ২৫ এপ্রিল ফিরোজের ব্যবহৃত মোবাইল ও সিম মানিকগঞ্জের নিজ বাড়িতে রেখে আসে এবং নতুন সিম ও মোবাইল কিনে আশুলিয়ায় স্ত্রীর সাথে দেখা করতে আসে সে। পরে আনজু খাতুনের কর্মস্থল ছুটি হলে তাকে নির্জন বাঁশবাগানে নিয়ে প্রথমে প্লাস দিয়ে মাথায় আঘাত করে। আনজু খাতুন অচেতন হয়ে পরলে চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

প্রেস ব্রিফিং কালে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ওসি তদন্ত মাসুদুর রহমান ও ওসি ইন্টেলিজেন্ট মিজানুর রহমান।

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় স্বামী আটক

আপডেট সময় : ০৪:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪