ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা, মানববন্ধনে প্রত্যাহারের দাবি

মাসুদুর রহমান রুবেল, সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১২০ বার পঠিত

Oplus_131072

সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের নামে ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত গণমাধ্যমকর্মীরা।

বুধবার (৫ই নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া রাজত্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে এসময় বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলা গ্রহণ করেছেন। কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে সহযোগীতা করেছেন আ.লীগের ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার ।

মানববন্ধনে উপস্থিত হয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। ইতিপূর্বেও আরো দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ভাংচুরের মামলা নেন এই ওসি। 

আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি তুহিন আহামেদ বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি। 

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মো: শফিউল্লাহ সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা। এ সময় সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান এবং আওয়ামী লীগ নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আশুলিয়ায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা, মানববন্ধনে প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫