ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় দুই নারীসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৭৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের নিকট হতে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ এপ্রিল ) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে গতকাল দিবাগত রাতে আশুলিয়ার ২ং কলমা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়ার মৃত ছমির উদ্দিনের মেয়ে নিপা ওরফে ঢুলি (৪২), একই এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মোকশেদ আলী(৪৫) এবং নেত্রকোনা জেলার বারহাটা থানার মোহনপুরের মৃত কাচু মিয়ার মেয়ে মিনা বেগম (৪৫)।

ডিবি পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়া মধ্য কলমা বাজার এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।

ট্যাগস :

আশুলিয়ায় দুই নারীসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩