ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় চাঁদার দাবীতে মারধর-থানায় অভিযোগ

মাসুদুর রহমান রুবেল -- ঢাকা:
  • আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৪০ বার পঠিত

সাভারের আশুলিয়ায় দাবীকৃত চাঁদার টাকা না পাওযায় ময়লা ব্যবসায়ী জহুরুল ইসলামসহ তার ম্যানেজারকে মারধর করেছে স্থানীয় এক চিহ্নিত চাঁদাবাজ ও তার দলবল। এ সময় ওই ময়লা ব্যবসায়ীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

রবিবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার দেওয়ান পাম্পের পিছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো- নিশ্চিন্তপুর দেওয়ান পাম্পের পিছনে প্রতিজ্ঞা ভিলা বাড়ীর কেয়ার টেকার, মানিক শরীফ (৪৮), তার ছেলে সাগর শরীফ (২০) ও বরগুনা জেলার আমতলা থানার কলারং গ্রামের মৃত সিরাজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ মহিউদ্দিন (৪২)।

ভুক্তভোগীরা হলো- জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার খোপেরহাট এলাকার মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪০) ও তার ম্যানেজার মোরসালিন (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জহুরুল ইসলাম একজন ময়লা ব্যবসায়ী। তিনি দীর্ঘ ৮ বছর যাবত আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাসাবাড়ীর ময়লা নিয়ে থাকেন। অভিযুক্তরা র্দীর্ঘদিন যাবত তার নিকট এলাকায় ময়লার ব্যবসা করার জন্য চাঁদা দাবী করছেন।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী অভিযুক্তদের বাসায় মলয়ার বিল আনতে যান। সে সময় এত রাতে ময়লার বিল আনতে গেছে এই মর্মে অভিযোগ করে বিবাধ শুরু করে। পরে এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার নিকট থাকা ময়লার বিলের ৩৮ হাজার ৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত মানিক শরীফ একজন খারাপ লোক। তার সাথে মাঝে মধ্যেই অনেকের সাথে বিবাধ হয়। বিগত সময়ে নুরুল ইসলাম নামের একজনের সাথে বিবাধের জেরে বিচারের মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা দেন।

অভিযুক্তের ব্যাপারে স্থানীয় গাড়ী ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, শরীফ একটা খারাপ মানুষ। তার সাথে অনেকের ঝগড়া লেগেছে। আমার সাথে একদিন বিবাধে জড়ায়। মাত্র কয়েক টাকার জন্য আমার ড্রাইভারের মালামাল আটকে রাখে। তার সাথে ঝগড়াঝাটি করে।

এ বিষয়ে ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, আমি আমার ওপর হামলার বিচার চাই। সেই সাথে আমার থেকে ছিনিয়ে নেয়া টাকা ফেরত চাই।

অভিযুক্ত মানিক শরীফ বলেন, আমার সাথে কিছু হয়নি। ঘটনা ঘটেছে আমার ভাড়াটিয়ার সাথে। এ ঘটনায় আমরাও একটি অভিযোগ করেছি।

স্থানীয় সুত্রে জানা যায় ইতি পূর্বে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারধর করে অভিযুক্ত মানিক শরিফ জরিমানা দেয়। নুরুল ইসলাম নামের একজনকে মারধর করে জরিমানা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে ঘটনা অনেক আগের। সেটা মিমাংসা হয়ে গেছে।

উক্ত প্রসঙ্গে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, এ বিষয়ে উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আশুলিয়ায় চাঁদার দাবীতে মারধর-থানায় অভিযোগ

আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩