ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় গাঁজা সহ যুবক আটক

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ২২১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মোঃ রাজিব হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৮ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল ) রাত ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ রাজিব হোসেন, ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার দক্ষিণ কৈখালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় সামাদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া।

ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার জামগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেইসাথে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজা সহ যুবক আটক

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩