ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় গাঁজাসহ ১ মাদককারবারী আটক

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৫ বার পঠিত

আশুলিয়ার ইয়ারপুরে অভিযান চালিয়ে সুজন মাঝি (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।

এর আগে বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়াবি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার উত্তর গুমাইল এলাকার রহম উদ্দিনের বাঁশ বাগান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সুজন মাঝি (২০) পিরোজপুর জেলার নাজিরহাট থানার পশ্চিম বড় বুইচাকাঠি গ্রামের সাত্তার মাঝির ছেলে। সে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার সিরাজুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার উত্তর গুমাইল এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার রহম উদ্দিনের বাঁশ বাগানের ভিতর থেকে গাঁজাসহ একজনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম সায়েদ স্যারের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

আশুলিয়ায় গাঁজাসহ ১ মাদককারবারী আটক

আপডেট সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪