ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ২

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৯৯ বার পঠিত

সাভারের আশুলিয়া ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া মুচিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার ধামরাই থানাধীন ভাড়ারিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনজু (৩০) ও একই থানার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে জুলহাস (২৮)।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমুলিয়ার মুচিপাড়া এলাকার তিনরাস্তা মোড়ে কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মনজু ও জুলহাস নামের দুইজনকে আটক করা হয়। এ সময় মনজুর হেফাজত থেকে ৫৩ পিস ও জুলহাসের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

আশুলিয়ায় ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৩:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪