ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় আগুন- ১৯টি দোকান-ঘর পুড়ে ছাই

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৫:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি টিনশেড বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌণে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতক্ষনে ওই বাড়ির প্রায় ১৫টি কক্ষ ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট বগাবাড়ী বাজার এলাকার হারুন মন্ডলের ভাড়া বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার বগাবাড়ী এলাকার একটি বাসাবাড়িতে অগ্নিকান্ডের ফোন কল আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আরও একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌণে একঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই টিনশেড বাড়ীর ১৫টি কক্ষ ও ৪টি চায়ের দোকান পুড়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকান্ডের আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ধারনা করা হচ্ছে।

অন্যদিকে দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার শাহরিয়ার গার্মেন্টের পিছনে একটি জুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নেয় স্থানীয়রা

ট্যাগস :

আশুলিয়ায় আগুন- ১৯টি দোকান-ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩