ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশাশুনিতে ২০৭ গৃহহীন ও ভূমিহীনকে জমিসহ গৃহ হস্তান্তর

শেখ ইয়াসির আরাফাত-সাতক্ষীরা:
  • আপডেট সময় : ১০:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৩৫৯ বার পঠিত

আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ২০৭ ভূুিমহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় একই সাথে আশাশুনি উপজেলার ২০৭ পরিবারকে গৃহ ও জমি প্রদান করা হয়।

গণ ভবন থেকে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠান আশাশুনি এতিম ও প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সম্প্রচার করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হলে আশাশুনিতে স্থানীয় গৃহ ও জমি প্রাপ্তদের অংশ গ্রহনে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্বুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কুর বাছাড় দীুপ, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, পিআইও সোহাগ খান প্রমুখ।

আশাশুনি উপজেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ২০৭ টি ঘর হন্তান্তর করা হয়। ঘরগুলোর মধ্যে বুধহাটা ইউনিয়নে ১টি, আশাশুনি সদরে ৮টি, শ্রীউলা ইউনিয়নে ১১টি, খাজরা ইউনিয়নে ১১টি, আনুলিয়া ইউনিয়নে ৫৫টি ও প্রতাপনগর ইউনিয়নে ১২১টি। প্রত্যেকটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা করে।

পরিবহন ব্যয় প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে। আশাশুনি উপজেলায় সর্বমোট গৃহহীন আছে ১০৭৭ জন। বরাদ্দ আছে ৮৯৬টি গৃহ। বাকী ১৮১টি গৃহ নির্মানে বরাদ্দ পাওয়া সাপেক্ষে কাজ করা হবে। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২১টি গৃহের মধ্যে ১৪টি উদ্বোধন ইতিপূর্বে হওয়ায়, বাকী ২০৭টি ঘরের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে প্রত্যেকের হাতে ঘরের প্রয়োজনীয় কাগজপত্রের একটি করে ফোল্ডার তুলে দেওয়া হয়। অসহায় ভুমিহীন ও গৃহহীনরা নিজেদের স্থায়ী ঠিকানা খুঁজে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অশ্রুঝরা আবেগে দীর্ঘায়ু কামনা ও প্রধানমন্ত্রী হিসাবে তাদের পাশে থাকুন সেজন্য আল্লাহর দরবারে আকুতি জ্ঞাপন করেন।

ট্যাগস :

আশাশুনিতে ২০৭ গৃহহীন ও ভূমিহীনকে জমিসহ গৃহ হস্তান্তর

আপডেট সময় : ১০:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩