ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা:
  • আপডেট সময় : ০৯:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৩০ বার পঠিত

আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে অসহায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ৮ টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে আজীবন সদস্য এম এ হাদিস, সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদস্য ডাঃ রোকনুজ্জামান, সদস্য হাফেজ মাওঃ আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ জন অসহায় ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়। পরে তারা কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় কম্বল বিতরণ করেন।

ট্যাগস :

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

আপডেট সময় : ০৯:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬