ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সরকারি হাই স্কুলে চুরি ,আটক ১

আজিজুর রহমান -আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে একই রাতে চুরি হয়েছে।

বৃহস্পতিবার ৯ নভেম্বর গভীর রাতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রধান সহকারী আখতারুজ্জামানের রুমের তালা ভেঙে ৯০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নাজমুল হাসান থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আখতারুজ্জামানের রুমের পাশের জানালার গ্রিল কেটে চোর হাসপাতালের ভেতরে প্রবেশ করে। পরে ভেতরে থাকা সিসি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে প্রধান সহকারীর রুমের তালা ভেঙে প্রবেশ করে। পরে ড্রয়ার ভেঙে ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হাসান জানান, সকালে জানালার গ্রিল ভাঙার সংবাদ শুনে হাসপাতালের ভিতর প্রবেশ করে দেখতে পাই, অফিস সহকারী আখতারুজ্জামানের রুমের তালা ভাঙা। আখতারুজ্জামানকে খবর দিলে তিনি এসে দেথতে পান ড্রয়ারে থাকা ৯০ হাজার টাকা নেই। চোরেরা মুখোশ পরে সিসি ক্যামেরা উল্টাদিকে ঘুরিয়ে রেখেছে। যাহারা টাকা নিয়েছে অবশ্যই খুব পরিচিত লোক। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে একই রাতে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান সহকারীর রুমের দরজার লোহার কড়া ভেঙে ভেতরে প্রবেশ করে কাগজপত্র তছনছ করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি মোহম্মদ আবু তাহের জানান, দুটি ঘটনার জেরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আশা করি খুব দ্রুত চোর শনাক্ত করা যাবে।

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সরকারি হাই স্কুলে চুরি ,আটক ১

আপডেট সময় : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩