ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন ইউ,এন,ও রাসেল ইকবাল

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮৬ বার পঠিত

“গ্রন্থাগারে বই পড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই সময়োপযোগী ও ইতিবাচক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আধুনিক সুবিধাসম্পন্ন আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই লাইব্রেরি পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি সমাজ থেকে মাদক, অবক্ষয় ও অপসংস্কৃতি দূরীকরণে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্সের প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাবলিক লাইব্রেরির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) রাসেল ইকবাল।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি সমাজকে আলোকিত করতে হলে পাঠাগারের বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুললে তারা মাদকসহ সব ধরনের অপকর্ম থেকে দূরে থাকবে।
আধুনিক এই পাবলিক লাইব্রেরিতে রয়েছে:
বিভিন্ন বিষয়ের উপর প্রায় হাজার খানেক বই, পাঠকদের জন্য আলাদা পাঠকক্ষ,শিশু-কিশোরদের উপযোগী সাহিত্য ও শিক্ষামূলক বইয়ের সংগ্রহ, ভবিষ্যতে কম্পিউটার ল্যাব ও ডিজিটাল রিডিং সেকশন যুক্ত করার পরিকল্পনা লাইব্রেরিটি প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে সাধারণ পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে এবং পর্যায়ক্রমে পাঠচক্র, বইমেলা, সাহিত্য আড্ডা ও মাদকবিরোধী সেমিনারের আয়োজন করা হবে বলে জানানো হয়।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এতদিন আলফাডাঙ্গায় একটি মানসম্পন্ন পাঠাগারের অভাব ছিল। এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্ম বইয়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে পারবে। এছাড়া, মাদকমুক্ত সমাজ গঠনের জন্য বই পড়াকে কেন্দ্র করে যে সচেতনতা তৈরি করা হচ্ছে, তা অত্যন্ত ইতিবাচক।

আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরি শুধু একটি পাঠাগার নয়,এটি একটি আলোকিত সমাজ গঠনের পথপ্রদর্শক হয়ে উঠতে যাচ্ছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় গঠিত এই প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে।

আলফাডাঙ্গা মডেল পাবলিক লাইব্রেরির উদ্বোধন করলেন ইউ,এন,ও রাসেল ইকবাল

আপডেট সময় : ০৮:৩২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫