ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ পথ উন্মুক্ত

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২০৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের মধুনগর গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি জনগুরুত্বপূর্ণ চলাচলের পথ মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পথটি বন্ধ থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। এ অবস্থায় স্থানীয় জনগণের অভিযোগ ও জনস্বার্থ বিবেচনায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে পথটি উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করে।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে বন্ধ হয়ে থাকা পথের প্রতিবন্ধকতা অপসারণ করা হয় এবং সাধারণ মানুষের অবাধ চলাচল নিশ্চিত করা হয়। এ সময় সার্ভেয়ার, কানুনগো এবং বাংলাদেশ পুলিশ-এর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা পথটি পুনরায় উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি বা জনগুরুত্বপূর্ণ পথ বন্ধ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলফাডাঙ্গায় মোবাইল কোর্ট অভিযানে বন্ধ পথ উন্মুক্ত

আপডেট সময় : ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬