ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে তুহিনের এক বছরের কারাদণ্ড

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনরত অবস্থায় আটক মো. তুহিন শেখ (৪০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আলফাডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তুহিন শেখকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তুহিন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

আদালতের জারি করা পরোয়ানায় বলা হয়েছে, নির্ধারিত অর্থদণ্ডের ৫০০ টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে বিধি অনুযায়ী অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের পর তুহিন শেখকে ফরিদপুর জেলা কারাগারে পাঠাতে প্রয়োজনীয় পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে কারাগারের জেল সুপারকে পরোয়ানামূলে তাকে গ্রহণ করে কারা হেফাজতে রাখা এবং আদালতের দেওয়া সাজা আইন অনুযায়ী কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, তুহিন শেখের এক বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে।

মাদক সেবন ও মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে তুহিনের এক বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬