ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৮১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে আকাশ শেখ (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত আকাশ শেখ উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়া গ্রামের ফারুক শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আকাশ শেখকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) সংশ্লিষ্ট ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল আমিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত যুবককে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬