ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় মহিরুন্নেছা ছানোয়ার খান ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৪২ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় কনকনে শীতে গরিব-দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীতের কষ্ট লাঘবে গোপালপুর ইউনিয়নের হেলেঞ্চাহাটিতে অবস্থিত ফাউন্ডেশন মাঠে আড়াই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে কোড়কদী রাস বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও আরজেএফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সেকেন্দার আলম, আলফাডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের কমিশনার হারুন অর রশিদ, রেজাউল করিম। এ ছাড়া ওই এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু মিয়া বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। মানবিক জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।
তবে তিনি আরো বলেন, মহিরুন্নেছা ছানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই শীতের শুরুতেই ভালো উদ্যোগ নিয়েছে।

এসময় উক্ত প্রতিষ্ঠানের পক্ষে পবনবেগ মোহাম্মাদিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, হেলেঞ্চাহাটি মাদ্রাসা, একটি স্কুল, স্থানীয় গরিব দুঃখীসহ আড়াই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

আলফাডাঙ্গায় মহিরুন্নেছা ছানোয়ার খান ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩