ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় বিএনপি কমিটি নিয়ে ক্ষোভ, বিক্ষোভ ও মশাল মিছিল

আজিজুর রহমান দুলাল,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৩৫৩ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নতুন উপজেলা বিএনপি কমিটি গঠনে আওয়ামী লীগপন্থি নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সন্ধ্যায় তারা মশাল হাতে আরও একটি প্রতিবাদ মিছিল করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম মোটা অঙ্কের বিনিময়ে আওয়ামী লীগপন্থি কয়েকজনকে পুনর্বাসন করে উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন করেছেন।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন— “আওয়ামী লীগপন্থি কমিটি বাতিল করো”, “বিএনপি দলে অনুপ্রবেশকারীদের বহিষ্কার করো।”
বিক্ষোভকারীরা বলেন, বিতর্কিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।

আলফাডাঙ্গায় বিএনপি কমিটি নিয়ে ক্ষোভ, বিক্ষোভ ও মশাল মিছিল

আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫