ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে পালকিতে চড়ে বিয়ে করলেন সৌদি প্রবাসী

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২০১ বার পঠিত

ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় হেলিকপ্টার,ঘোড়া বা হাতিতে চড়ে নয় এবার সেই প্রচানকালের ঐতিহ্যবাহী পালকিতে চড়ে বিয়ে করেছেন উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের ইস্রাফিল মোল্যার ছোট ছেলে আহাদ মোল্যা।

বাঙালি সাংস্কৃতিতে পালকি একসময়ের খুবই জনপ্রিয় বাহন ছিল। বিয়ে বা রাজা জমিদাররা কোনো জায়গায় গেলে বাহন হিসেবে পালকি ব্যবহার করতো। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে পালকি। ডিজিটাল যুগের ছেলে-মেয়েদের পালকি দেখেনি অনেকেই। তাই পালকিতে বিয়ে করতে যাবে শুনে রাস্তার পাশে অধির আগ্রহে বসে ছিল শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। পালকিতে বিয়ে করতে গিয়ে এলাকায় রীতিমত আড়োলন সৃষ্টি করেছেন সৌদি প্রবাসী আহাদ মোল্য।

জাটিগ্রামের ইস্রাফিল মোল্যার ছোট ছেলের সাথে কাশিয়ানী উপজেলার বাগঝাপা গ্রামের নান্নু মোল্যার ছোট মেয়ে রুমা খানমের সাথে তার বিবাহ ঠিক হয়। সম্প্রতি তারা বিবাহ করেছেন।

পালকিতে বর ও পায়ে হেটে বরযাত্রী নিয়ে বিবাহ করতে যায় তারা। এ সময় গ্রামের শিশু থেকে শুরু করে সর্বস্তরের নারী-পুরুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের পালকিতে যাওয়ার দৃশ্য উপভোগ করে। দীর্ঘদিন পর পালকিতে বিয়ে করতে যাওয়া দেখে এলাকার মানুষ খুবই মজা পেয়েছে। শিশুরুা পালকির সাথে সাথে অনেক দূর পর্যন্ত আনন্দ করতে গিয়েছে। এ বিবাহতে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছে।

সৌদি প্রবাসী বর আহাদ মোল্যা বলেন, আমার পরিবার ও শশুর বাড়ির পরিবারের লোকজনের পক্ষ থেকে পালাকিতে বিবাহ করার সিধান্ত হয় । আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই সময়ে যে, প্রাচীন বাংলার ঐতিহ্য পালকি। ডিজিটাল যুগে প্রাচীন বাংলার সংস্কৃতি তুলে ধরে আমি পালকিতে বসে দেখেছিলাম ছোট ছোট শিশুরা পালকি দেখে খুবই আনন্দ পাচ্ছিল। প্রাচীন বাংলার সংস্কৃতি তুলে ধরতে আমার বিয়েতে পালকি আনায় পরিবারের প্রতি ধন্যবাদ জানায়।

পালকি নিয়ে এসেছিল ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে। তারা এসেছিলেন ১৫ জন। ৩৫ হাজার টাকা চুক্তিতে। তারাও খুশি হয়েছে।

আলফাডাঙ্গায় প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে পালকিতে চড়ে বিয়ে করলেন সৌদি প্রবাসী

আপডেট সময় : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪