ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস মোল্লার সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস মোল্লা-এর সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য-২১১, ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ইলিয়াস মোল্লা।
উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জননিরাপত্তা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ ইলিয়াস মোল্লার সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ১০:২৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬