ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭০ বার পঠিত

‘দাবি এক ডাক্তার নামজুলের পদত্যাগ, দুর্নীতিবাজ হাটাও স্বাস্থ্য কমপ্লেক্স বাঁচাও, এক দফা এক দাবি নামজুল হাসানের পদত্যাগ দাবি। এমন স্লোগানো স্লোগানে মুখরিত হয়ে উঠে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বর।

বৃহস্পতিবার সকাল ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী প্লেকার্ড হাতে আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানের পদত্যাগের জন্য বিক্ষোভ সমাবেশ করেন। শিক্ষাথীরা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে প্রবেশ করে নামজুলের রুমে তালা মেরে দেন। এসব ডাক্তার নামজুলকে হাসপাতালে পাওয়া যাইনি। এরপূর্বে গত ১০ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন।
সমাবেশে আগত শিক্ষার্থী জানান, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হাসান উক্ত প্রতিষ্ঠানে প্রায় আট বছর চাকুরীতে যোগদান করেন। চার বছর আগে পদন্নতি হয়ে একই প্রতিষ্ঠানে আবাাসিক মেডিকেল অফিসার থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হন। এরপর থেকে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নখাতে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ক্লিনিক মালিক জানান, ডাক্তার নাজমুর হাসান আমাদের কাছে নিয়মিত টাকা দাবি করতো তার ইচ্ছে মতো মাসিক ধার্যকৃত টাকা না দিলে ক্লিনিক বন্ধ করে দিবে বলে ভয় দেখাতেন।
খবর নিয়ে জানা যায়, বৃহস্পতিবার কঠোর আন্দোলন হবে এমন খবর জানতে পেরে ডাক্তার নামজুল হাসান বুধবার গভীর রাতে হাসপাতল ছেড়ে পালিয়ে যায়।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা.জিনিয়া জানান, শিক্ষাথর্ীরা স্যারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। একটি স্মারকলিপি প্রদান করেছে আমরা ইমেলে ফরিদপুর সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিয়েছি। স্যার ১২ সেপ্টেম্বর থেকে ৭ দিনের ছুটি নিয়েছেন। স্যারের দুর্নীতি বা অনিয়মের বিষয়ে আমাদের কিছু জানা নেই।
ডাক্তার নাজমুলকে এ বিষয়ে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
ফরিদপুরের সিভিল সার্জন অফিসের ব্যবহৃত ০১৭১৭২৮৫৭২১ নম্বারে একাধিক বার ফোন দিলে কেউ ফোন ধরেননি।

আলফাডাঙ্গায় ডাক্তার নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪