ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ও আলফাডাঙ্গা পৌরসভার যৌথ সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র মো.আলী আকসাদ ঝন্টু। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা,আলফাডাঙ্গা থানার তদন্ত অফিসার শামিনুর রহমান, বুড়াইচ ইউপির চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু ও পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

এতে উপজেলা প্রশাসনের ১০ টি দপ্তরের ১০টি ষ্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। এবং উন্নয়নের এই কর্মধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সরকারকে নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

আলফাডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩