ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় ঘরের সিলিং ফ্যানে যুবকের ঝুলন্ত মরদেহ

আজিজুর রহমান,​আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৭৮ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে আরমানুজ্জামান রাজু (৩৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার বুড়াইচ গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে কোনো এক সময় রাজু তার শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। রাত সোয়া ৮টার দিকে নিহতের মামা নুরুল ইসলাম রাজুকে ডাকতে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। দীর্ঘক্ষণ সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি। পরে স্থানীয়রা এসে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে রাজুকে মৃত ঘোষণা করেন।
​খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।
​পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
​এ বিষয়ে আলফাডাঙ্গা থানার পুলিশ জানায়, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আলফাডাঙ্গায় ঘরের সিলিং ফ্যানে যুবকের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ১২:৪১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬