আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৫২ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এই সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। সভাপতির বক্তব্যে তিনি কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল ইসলাম বাচ্চু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















