ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি: দু’জন গ্রেফতার,জরিমানা

আজিজুর রহমান,আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৭৫ বার পঠিত

আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া বেড়ির হাট বাজার এলাকায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে মোহাম্মদ কাদের ও মোহাম্মদ মিলনকে আটক করা হয়। এ সময় তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায় এবং তারা বেশি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। এছাড়া তাদের দোকানে জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি বলেও জানা গেছে।
অভিযান পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. রায়হানুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা নেন।
অপরদিকে, অভিযুক্ত মোঃ শহিদুল ইসলামের গোডাউনে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া মোহাম্মদ দুখু অভিযানের আগেই এলাকা ত্যাগ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে,বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি: দু’জন গ্রেফতার,জরিমানা

আপডেট সময় : ০৫:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬