ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আমার বড় ভাইও যদি চাঁদা চাইতে যায়, তাকেও আটকিয়ে রাখবেন- এমপি ছানু

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ১০:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ২৩৬ বার পঠিত

শেরপুর-১ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানুকে শেরপুরের ব্যবসায়ীদের ২১টি সংগঠন সম্বর্ধনা প্রদান করেছে।
এসময় ব্যবসায়ীদের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সম্বর্ধনা অনুষ্ঠান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।

সভায় ছানুয়ার হোসেন ছানু বলেন, শেরপুরে কেউ সন্রাসী করলে আমি তার পক্ষে থাকবোনা। সন্ত্রাসে বিপক্ষে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি ব্যবসায়ীদের বলেন, কেউ চাঁদা চাইলে আপনারা দিবেননা, সে যদি আমার একমাত্র বড়ভাইও হয় তাকেও আটকিয়ে রাখবেন। আমি কোন সুপারিশ করবোনা। আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে শেরপুরকে এগিয়ে নিয়ে যাবো।

জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান বলেন, আজ থেকে শেরপুরে চাঁদাবাজি বন্ধ থাকবে। কোন ব্যবসায়ীকে আর চাঁদা দিতে হবেনা। সে যেই হউক, যতবড় নেতাই হউক, কাউকে চাঁদা দিবেননা, কাউকে ভয় পাবেননা।
শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা পারভীন মুন্নীসহ ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আমার বড় ভাইও যদি চাঁদা চাইতে যায়, তাকেও আটকিয়ে রাখবেন- এমপি ছানু

আপডেট সময় : ১০:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪