ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমদানি বাড়ায় দিনাজপুর হিলিতে কমেছে আদা রসুনের দাম

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৮৯ বার পঠিত

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে আদা ও রসুনের দাম। ভারত থেকে আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে ৯০ টাকা ও দেশি রসুন বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। রমজানের মধ্যে কম দামে এসব পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতারা। 

রবিবার (৯ মার্চ)বিকালে হিলি বাজার ঘুরে জানা যায়, দুই সপ্তাহ আগে দেশি রসুনের কেজি ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। দাম কমে আজ তা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে ৭০ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এক মাস আগে ভারত থেকে আমদানিকৃত আদার কেজি ছিল ১৭০ টাকা কেজি। দাম কমে পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে, খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। চলতি রমজান মাসেও কম দামে এসব পণ্য কিনতে পেরে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষদের। 

অটোচালক শামিম হোসেস বলেন,‘গত রমজানের চেয়ে এবার রমজানে মোটামুটি আমরা স্বস্তিতে বাজারসদাই করতে পারছি। প্রায় সবজির দাম নাগালের মধ্যে। তবে গত মাসে আদা নিয়েছিলাম ১৬০ টাকা কেজি, আজ তা কিনলাম পাইকারি বাজারে ৯০ টাকা কেজি। গত বছর কিন্তু এই আদার দাম ছিল ২০০ টাকার উপর।’

ছদরুল হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘বাজারে রসুনের ঝাল অনেকটা কমে গেছে। দুই সপ্তাহ আগে প্রতিকেজি ১৫০ টাকা দামে রসুন ক্রয় করেছিলাম। আজ পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে ক্রয় করলাম।’

হিলি বাজারের আদা, রসুন ও পেঁয়াজ ব্যবসায়ী মোকারম বলেন,‘রমজানের শুরু থেকে আদা, রসুনসহ পেঁয়াজের দাম কমে যাচ্ছে। ভারত থেকে পর্যাপ্ত আদার আমদানি বৃদ্ধি এবং দেশে রসুনের ফলন দ্বিগুণ হওয়ায় এসব নিত্যপণ্যের দাম কমে যাচ্ছে। বর্তমানে রসুন পাইকারি বিক্রি করা হচ্ছে ৭০ টাকা কেজি। আদার বিক্রি করা হচ্ছে পাইকারি ৯০ টাকা কেজি। দাম কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি  ফিরেছে।’

আমদানি বাড়ায় দিনাজপুর হিলিতে কমেছে আদা রসুনের দাম

আপডেট সময় : ০৭:৪৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫