ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আবাসনের দাবিতে সানন্দবাড়ীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মো: আলা আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৪৮ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ভূমিহীন হরিজন জনগোষ্ঠী পরিবারের স্থায়ী আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগসষ্ট) ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্যপরিষদ, সানন্দবাড়ী উপ-থানা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই উপজেলায় ৩১টি ভূমিহীন জনগোষ্ঠী পরিবার রয়েছে বলে দাবি করেন মানববন্ধনে উপস্থিত বক্তার ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করছি। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে এই জনগোষ্ঠী ভূমিহীন। সানন্দবাড়ীতে নিজস্ব ভূমি না থাকায় অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের।

হরিজন নেতা শ্রী সুজন হরিজন বলেন, ‘বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনরা কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত হরিজনদের সুযোগ সুবিধা একেবারেই কম।

তিনি বলেন, ‘হরিজনদের সন্তানরা স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়ে। একইভাবে চাকরি জীবনে, সামাজিক ও পারিবারিক জীবনে প্রতিনিয়ত হাজারো সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এ সম্প্রদায়ের লোকজনকে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ হরিজন, শ্রী তুলসী হরিজন, শ্রী দুলাল দাস, মতি কৃষ্ণ, শ্রী স্মৃতি, শ্রী শ্যামল হরিজন, শ্রী বিশ্বনাথ হরিজন প্রমুখ।

ট্যাগস :

আবাসনের দাবিতে সানন্দবাড়ীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

আপডেট সময় : ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩