ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনারস মার্কার প্রচারণায় দোয়াত কলম মার্কার প্রার্থীর হামলা, আহত ২০

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ১১:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২২১ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাচনের আনারস মার্কার প্রচারনায় বিএনপির আহ্বায়ক খান মতিয়ার রহমানের বৈঠককে কেন্দ্র করে হট্টগোলের জেরে দফায় দফায় হামলায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। ৪ জুন মঙ্গলবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা (খুড়িয়াখালী) বাজারে এ ঘটনা ঘটে। শরণখোলা থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

প্রতক্ষদর্শীরা জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও আনারস মার্কার প্রার্থী রায়হান উদ্দিন শান্তর পক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক খাঁন মতিয়ার রহমান উপজেলার সাউথখালী ইউনিয়নের (খুড়িয়াখালী) শরণখোলা বাজারে একটি পথসভা করেন। এসময় সেখানে দোয়াত কলম মার্কার প্রার্থী আসাদুজ্জামান মিলন উপস্থিত হলে কর্মী সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় হট্টগোলোর সৃষ্টি হয়। পরে দফায় দফায় হামলায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। এতে আসাদুজ্জামান মিলনের সমর্থক রায়েন্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম তালুকদার, আসাদ কবিরাজ, মাহবুব মোল্লা, শাহীন গাজী ও রায়হান উদ্দিন শান্তর আনারস মার্কার সমর্থক টুলু তালুকদার, ইমরান উদ্দিন শুভ, খাঁন মতিয়ার রহমান সহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় মাসুম তালুকদার, আসাদ কবিরাজ, মাহবুব মোল্লা, শাহীন গাজী ও খাঁন মতিয়ার রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা জানান, শরণখোলা সুষ্ট নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করতে ও নির্বাচন বানচাল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবেশ পরিস্থিতি নজরদারীতে রাখা হয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার স্বার্থে যা যা কারার প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী তাই করা হবে।

আনারস মার্কার প্রচারণায় দোয়াত কলম মার্কার প্রার্থীর হামলা, আহত ২০

আপডেট সময় : ১১:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪