ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনসার সদস্যের বিরুদ্ধে গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ৩

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ৫০৬ বার পঠিত

জামালপুরে আনসার সদস্যের বিরুদ্ধে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

নিহত তাহমিনা জান্নাতের (২০) লাশ উদ্ধার করে বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মর্গে প্রেরণ করেছে পুলিশ। একইদিন ভোরে জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন শাশুড়ি উষা, নানী শাশুড়ি আকলিমা ও দেবর শরিফ মিয়া। তবে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী উজ্জ্বল মাহমুদ।

নিহতের বাবা ইব্রাহীম খলিল জানান, আড়াই মাস আগে দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সাথে মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের কলেজপড়ুয়া মেয়ে তাহমিনা জান্নাতের সাত লাখ ষাট হাজার টাকার কাবিনে বিয়ে হয়। সম্প্রতি তাহমিনা অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তান নষ্ট করার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন চাপ দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে স্বামী-স্ত্রী কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে নির্যাতন শুরু করে। এতে তাহমিনার অবস্থা গুরুতর হলে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ্ নেওয়াজ বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

আনসার সদস্যের বিরুদ্ধে গর্ভবতী স্ত্রীকে হত্যার অভিযোগ, আটক ৩

আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩