ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদালত থেকে খালাস পেলেও স্থায়ী বরখাস্থ থেকে রেহাই পাননি শিক্ষক মিলন :প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৪২ বার পঠিত

” আদালতের মামলা থেকে খালাস পেলেও উদ্দেশ্যে তথ্য গোপন করে মুলকভাবে একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে রোববার দুপুরে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া শিক্ষক মিলন কুমার রায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ নভেম্বর ২০২৪ তারিখ তার বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ নেয়া হয়। এজন্য তাকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নিদিষ্ট সময় পার হওয়ার আগেই ৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান শিক্ষক আব্দুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এ বরখাস্ত আদেশের বিরুদ্ধে সহকারী শিক্ষক আদালতে ২৮৫/২৪ মামলা করেন। যে মামলার আদেশের দিন ধার্য রয়েছে আগামী ৩০ জুন ২০২৬ ।
এদিকে ঐ ছাত্রীর অভিভাবককে দিয়ে শিক্ষক মিলনের বিরুদ্ধে ২০-১১-২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত খুলনাতে ১৩৫/২৪ মামলা করেন। যে মামলায় প্রধান স্বাক্ষী ছিলেন প্রধান শিক্ষক নিজেই। ঐ মামলা থেকে আসামী মিলন ২১-৫-২০২৫ তারিখে বেকসুর খালাস পান।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আদালতে বিষয়টি সম্পুর্ন গোপন রেখে তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য অনলাইনে প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডে ১৬-০৩-২০২৬ তারিখে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রদান করেন। যা তিনি অবগত হননি। আত্মপক্ষকে অবগত না করেই ২৯-০৪-২০২৬ তারিখে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন বোর্ড কর্তৃপক্ষ। উক্ত আদেশটি পুনঃ বিবেচনা করার জন্য বিদ্যালয় পরিদর্শক ও বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। যা এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, বোর্ড তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেন। আমি কিছুই জানিনা। তবে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে খালাস পেয়েছেন শুনেছি। কোন কাগজ দেখিনি।

আদালত থেকে খালাস পেলেও স্থায়ী বরখাস্থ থেকে রেহাই পাননি শিক্ষক মিলন :প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১১:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬