ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে শিশু যৌন নিপীড়নের অভিযোগে আটক -১

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১১:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ৫৫৩ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে জেহের আলী (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। এঘটনায় মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই শিশুর বাবা বলেন, তার শিশু কন্যা মঙ্গলবার বিকেলে খেলাধুলা করছিল। এসময় উপজেলার পাঁচুপুর চার মাথা এলাকার কেদের আলীর ছেলে জেহের আলী শিশুকে খাবার জিনিস খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জেহের আলী শিশুকে যৌন নিপীড়ন করতে থাকে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে জেহের আলীকে আটক করে। পরে থানাপুলিশে সংবাদ দিলে পুলিশ এসে জেহের আলীকে আটক করে নিয়ে যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুকে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা জেহের আলীকে আটক করে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাইয়ে শিশু যৌন নিপীড়নের অভিযোগে আটক -১

আপডেট সময় : ১১:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩