ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৯৪ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে আত্রাই থানা পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা থনা পুলিশের এস আই ইউনুস আলী জানান,গত মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল।

এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়।পরে লোকজন মিনহাজুলের শরীর তল্লাশী করে আরো একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় নিয়ে আসেন তাকে।

এঘটনায় রাতেই মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আত্রাইয়ে জাল টাকাসহ যুবক আটক

আপডেট সময় : ১১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫