ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৯৩ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৫শে জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়া হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেন উপজেল মৎস্য দপ্তর। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ।

এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। মতবিনিময় সভায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায়, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ তারেকুর রহমান,স্থানীয় মৎস্য জীবি অজিত কুমার, মৎস্য চাষী খোরশেদ আলম প্রমুখ।

মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।

এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননাও তুলে ধরা হয়েছে। এসময় আত্রাই উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩