ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৪ টি গরু ও ১ টি ছাগল চুরি

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৫:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৪৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার চক বলরাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফ্ফ হোসেনের গোয়াল ঘর থেকে গরু-ছাগলের চুরির এই ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৃহকর্তা মোজাফ্ফর হোসেন জানান,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু-ছাগল রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর রাত অনুমান ১টা নাগাদ ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু-ছাগল দেখে আবারো ঘুমিয়ে পরেন।

ফজরের নামাজের পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা তালা কেটে চারটি গরু এবং একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া গরু-ছাগলের দাম আনুমানিক ছয় লক্ষাধীক টাকা হবে বলে জানিয়েছেন মোজাফ্ফর হোসেন।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোজাফ্ফর হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গরু-ছাগল উদ্ধার এবং জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৪ টি গরু ও ১ টি ছাগল চুরি

আপডেট সময় : ০৫:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪