ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উপজেলা পরিষদের ফলাফল প্রত্যাখান ও পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২১২ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ফলাফল প্রত্যাখ্যান করেছেন অপর প্রার্থীরা। নির্বাচনী ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন তারা। আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাছ আলীর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মে আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ শুধু মাত্র কালো টাকার জোরে নির্বাচন কমিশনের নির্বাচনী আইন উপেক্ষা করে সাধারণ নিরীহ ভোটারদের চরিত্র হনন করে আইনি ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচন চলাকালীন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জাতপাড়া ঈদগাহ মাঠে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা, কয়সা গ্রামে ২ হাজার ইট ও ২ লাখ টাকা, জালুপৌঁতা মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, পাইকড়া মন্দিরে ১ লাখ ৫০ হাজার টাকা, নগেন্দ্রনগর ঈদগাহ মাঠে ৫ হাজার ইট ও ২ লাখ টাকা এবং মাধাইমুড়ি মসজিদ মাদ্রাসার জন্য ৫৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে কালো টাকা দিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন। কালো টাকার এ নির্বাচন বাতিল করে তারা পুন:নির্বাচনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানি পলাশ, আলমগীর হোসেন বাবর, মমতাজ বেগম, সনৎ কুমার প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আফছার আলী প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব প্রমুখ।

আত্রাইয়ে উপজেলা পরিষদের ফলাফল প্রত্যাখান ও পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪