ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সফরে আসছেন বলে নিশ্চিত করেছেন খানসামা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।

জানা যায়, আগামীকাল দুপুর ২টায় কাহারোল উপজেলা থেকে হেলিকপ্টার যোগে খানসামায় আসবেন এরপর ২টা ১৫ মিনিটে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সেই সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সর্বশেষ দুপুর ৩টায় উপজেলার পাকেরহাট গ্রোয়াস মার্কেটে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ কালবেলাকে বলেন, উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ।

এর আগে রোববার আসার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফের ইন্তেকাল করায় সফরটি বাতিল হয়। পরবর্তীতে নতুন সফরসূচি প্রদান করা হয়।

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আপডেট সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪