ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৮:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১৪৭ বার পঠিত

জামালপুরে ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার আসামি মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

আজ দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাদারগঞ্জের বালিজুড়ী বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী নিহত নওশের আলীর বড় ছেলে মো. আব্দুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বালিজুড়ি বাজারে ঠাকুরবাড়ি মোড়ে তার বাবা নওশের আলীর উপর হামলা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর যোগসাজশে তার ক্যাডার বাহিনী রিমন, রবিউল ইসলাম, রায়হান, কিবরিয়া বায়েজিদ আবুল হোসেনসহ  আরো অনেকেই তার বাবার উপর এই বর্বর হামলা চালায়। হামলায় আহত তার বাবাকে চিকিৎসার জন্য প্রথমে জামালপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বাবার মৃত্যুর পর আটজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান আসামিরা। আওয়ামী লীগ নেতা ও তার ক্যাডার বাহিনী প্রতিনিয়তই তাদের পরিবারের লোকজন হুমকি প্রদান করে আসছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগনেতা রায়হান রহমতুল্লাহ রিমুসহ সব আসামির বিচার ও ফাঁসি দাবি জানায় নিহত ব্যবসায়ী নওশের আলীর পরিবার।

ট্যাগস :

আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪