ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভিযোগের তীর ঘোড়া প্রতীকের এজাজের কর্মীদের ওপর, ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২২০ বার পঠিত

ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণায় এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মোটরসাইকেল বহরে পুলিশের সামনেই নগ্ন হামলা চালানোর অভিযোগ উঠেছে আরেক চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় ৩টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। (৭জুন শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শাহপুর বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার গজেন্দ্রপুর এলাকার হৈমন্ত চন্দ্র মন্ডলের ছেলে অসিত মন্ডল, একই এলাকার রাজেন্দ্র নাথ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডল, কালিপদ মন্ডলের ছেলে উৎপল মন্ডল, আমভিটা গ্রামের দেলওয়ার তালুকদারের ছেলে মিলন তরফদার।

আহত অসিত মন্ডল বলেন, আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে মাটরসাইকেলে করে যাওয়ার পথে গাজী এজাজ আহমেদ’র লোকজন আমাদেরকে শাহপুর এলাকায় ধাওয়া করে হামলা করে। এসময় হামলাকারীরা হকস্টিক, লাঠি ও স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে। আমাদের প্রায় ১০ থেকে ১২ জন বা তারও বেশি কর্মি আহত হয়েছেন।
মোটরসাইকেল মার্কার প্রার্থী আজগর বিশ্বাস তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দাবি প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ সুষ্টু, শান্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিক।
তিনি হামলার ঘটনায় এ প্রতিবেদককে বলেন, ওদের যদি হামলা করতেই হয়, আমার ওপর করতো। কেন আমার কর্মিদের ওপর নগ্ন হামলা। তিনি অনতিবিলম্বে এ হামলার ঘটনায় বিচার দাবি করেন।
এ ঘটনায় ঘোড়া মার্কার প্রার্থী গাজী এজাজ আহমেদ বলেন, আমরা কারো উপর হামলা করিনি, উল্টো আমাদের উপরে হামলা হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।
তবে কতজন আহত হয়েছে সে কথাটি বলতে পারেননি।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন বলেন, যেকোনো অপ-তৎপরতার বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদাই সক্রিয়। আমরা শাহপুরের ঘটনায় অবশ্যই তদস্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

অভিযোগের তীর ঘোড়া প্রতীকের এজাজের কর্মীদের ওপর, ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলা

আপডেট সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪