ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৩৫৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহূত দেশব্যাপী রাজপথ – রেলপথ- নৌপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা পৌনে দশটায় সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিলের সভাপতিত্বে স্থানীয় রাজবাড়ী রাস্তার মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সহ সভাপতি অনিক খান জিতু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম। স্বরন। এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তারা বলেন বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।

বক্তারা ‌গ্রেপ্তার কৃত বিএনপির সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। বক্তারা আগামী দিনের অবরোধসহ সরকার পতনের যে কোন কর্মসূচীতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহনের আহবান জানান।

ট্যাগস :

অবরোধ কর্মসূচীর সমর্থনে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩