ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

অফিস চলাকালীন সময়ে সরকারি অফিসে তালা

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১০৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বন্ধ রয়েছে গত দুই দিন ধরে। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার খামখেয়ালিতে এমন হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কারন যাদের খোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা অনেকে জানেন না তাদের ডিউটি।

বুধবার (২৪ মে) বেলা এগারোটায় গিয়ে গতকালকের মতো আজকেও এই অফিস বন্ধ দেখতে পাওয়া যায়। জানাযায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন রয়েছেন ঢাকায় প্রশিক্ষণে। আর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ তিনি অফিসে আসেননি দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত।

গতকাল আনসার ভিডিপি সদস্য পৌর দলনেতা -৪ আযমের দায়িত্ব ছিল তিনি আসেননি। আর আজ দায়িত্ব ছিল পৌর দলনেতা -৫ রাশেদুলের। তিনি জানালেন তার কাছে যে রুটিন রয়েছে সেখানে তার ডিউটি আগামীকাল অর্থাৎ তাকে আপডেট জানানো হয়নি।

একটা সরকারি গত দুই তিন এভাবেই বন্ধ রয়েছে। গোয়ালন্দের দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে সাথে কথে বললে তিনি জানান আমি এখুনি অফিসে আসছি। অফিসে এসে তিনি জানান আনসার ভিডিপি সদস্যরা নিয়োগপ্রাপ্ত না তাই খুব অল্প টাকা বেতন পান সেই কারণে তারা এতো একটিভ না। কর্মকর্তার গাফিলতি কতটুকু এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান ভবিষ্যতে এমন আর হবে না।

রাজবাড়ী জেলা আনসার ভিডিপি কমান্ডার রাশেদুল ইসলাম বলেন তিনি ঘটনা জানতেন না, এখুনি খোঁজ খবর নিয়ে তদন্ত মুলক ব্যাবস্থা গ্রহণ করবেন।

অফিস চলাকালীন সময়ে সরকারি অফিসে তালা

আপডেট সময় : ০৪:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩