ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, হিসাব সহকারী বরখাস্ত

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৮:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৬০১ বার পঠিত

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নকল করে চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের ঘটনায় হিসাব সহকারী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) অধ্যক্ষ প্রফেসর জিয়াউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্তকে বরখাস্তের বিষয়টি অবহিত করা হয়েছে।
তবে মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে চিঠিটি পৌছায়। এর আগে গত ১৪ জুন অবৈধ ভাবে টাকা উত্তোলনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে কলেজ প্রশাসন।

তারও তিন দিন আগে ১১ জুন অস্থায়ী ভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হিসাব সহকারি অসিত কুমার দে জনতা ব্যাংক থেকে স্বাক্ষর জাল করে ২৪ হাজার ১৯২ টাকা তুলে নেয়। তখন বিষয়টি নজরে আসে কলেজ প্রশাসনের।

তদন্ত প্রতিবেদনে উল্লেখিত তথ্যমতে, গত ৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত জালিয়াতির মাধ্যমে অসিত কুমার দে কমপক্ষে আশি হাজার টাকা তসরুপ করেছেন। এ ব্যাপারে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত অসিতের কার্যকলাপ সন্তোষজনক নয় এবং কলেজের আর্থিক সুরক্ষা হুমকির মুখে বলে উল্লেখ করেন সদস্যরা। যার কারনে নিয়োগ পত্রের শর্ত মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া আগামী এক মাসের মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিটির সুপারিশ অনুযায়ী অসিত কুমার দে’কে বরখাস্ত করা হয়েছে।

অধ্যক্ষের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন, হিসাব সহকারী বরখাস্ত

আপডেট সময় : ০৮:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩