ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৭:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ৩০৩ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বিএসএফ, কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম।

এ সময় ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার হাতে মিষ্টি উপহার দেন হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট সময় : ০৭:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩