ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সাভারে চোরাই লেগুনাসহ গ্রেপ্তার দুই

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১২৭ বার পঠিত

সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া লেগুনা উদ্ধারপূর্বক এর সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সাভারের মধুমতি মডেল টাউনের ভিতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চুনাঘাট এলাকার কবির মোল্লার ছেলে মিন্টু (২৪) ও ভোলা জেলার চরফ্যাশন থানার জনতা বাজার এলাকার মোঃ হাতেম হাওলাদারের ছেলে রাকিব বাবু (২৮)। তারা উভয়ে সাভার থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে লেগুনার ড্রাইভার শাহ আলম লেগুনাটি আমিনবাজারের হিজলা এলাকায় রেখে বাসায় চলে যায়। পরের দিন ভোরে লেগুনার নিকট এসে দেখেন গাড়ীটি সেই স্থানে নাই। পরে এ ঘটনায় গত ২০ ডিসেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন লেগুনার মালিক রাজু। পরে লেগুনাটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের মধুমতি মডেল টাউনের ভিতরে অভিযান চালিয়ে লেগুনাটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, সকালে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি শিকার করেছে।

ট্যাগস :

সাভারে চোরাই লেগুনাসহ গ্রেপ্তার দুই

আপডেট সময় : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩