সংবাদ শিরোনাম ::
সদরপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
মো: নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
- আপডেট সময় : ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২১৭ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সদরপুর উপজেলা বিএনপি।
সোমবার (০২ জুন) সদরপুর এতিমখানা জামে মসজিদে আছর নামাজের পর দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার পরম শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান (বদু) ও সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম (কবির মোল্লা)।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়া, যুগ্ম আহ্বায়ক শহীদ আলম, যুগ্ম আহ্বায়ক আবুসাঈদ, যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সভাপতি গোলাম রব্বানী, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী।




















