ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় উদ্ধারকৃত নয় কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করলো কোস্টগার্ড 

আশিকুর রহমান শান্ত- ভোলা: 
  • আপডেট সময় : ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১৪০ বার পঠিত

যৌথ অভিযানে উদ্ধারকৃত ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করছে ভোলার দক্ষিণ জোন কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এগুলো ধ্বংস করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেপ্টেন্যান্ট সাব্বির আহমেদ (স্টাফ অফিসার অপারেশ) এর প্রেস ব্রিফিং এ জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী ২৫ ইং তারিখ বুধবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমূদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযানে পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করা হলে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসাবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়। পরবর্তীতে চীফ জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী স্মারক নং ২৮৪(১-৫) ১০ এপ্রিল ২০২৫ তারিখ মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২,৯৯,৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়।

প্রাপ্ত নির্দেশনা মোতাবেক ১৭ এপ্রিল সকাল ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইজ ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালকের উপস্থিতিতে ২.৯৯.৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। উক্ত কর্মকান্ডে ও অভিযানে র্র্যাব সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।

ট্যাগস :

ভোলায় উদ্ধারকৃত নয় কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করলো কোস্টগার্ড 

আপডেট সময় : ০৪:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫