ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে রেল লাইনের ক্লিপ খোলার সময় হাতে নাতে আটক যুবক

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৮:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ২৫৯ বার পঠিত

জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেল লাইনের ক্লিপ (পিন) খুলে নেওয়ার সময় হাতে-নাতে শাকিল মিয়া (২৫) নামের এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা। পরে তাকে জামালপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করে রেলের পাহারায় নিয়োজিত আনসার সদস্যরা।

আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাকিল মিয়া ঢাকা-জামালপুর রেলপথে দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের পিন খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় তাকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। আটক শাকিলকে জামালপুর রেলওয়ে থানায় আনা হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটির উদ্দেশ্য জানতে ও তার সহযোগীদের নাম জানার জন্য রিমান্ড চাওয়া হবে। এছাড়া সে নেশাগ্রস্ত মনে হচ্ছে।

ট্যাগস :

জামালপুরে রেল লাইনের ক্লিপ খোলার সময় হাতে নাতে আটক যুবক

আপডেট সময় : ০৮:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪