ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে নাশকতার পরিকল্পনার সময় বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

মো: আল আমিন,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৯৫ বার পঠিত

জামালপুরের সদর উপজেলায় নাশকতা পরিকল্পনা করার সময় বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার (১ এপ্রিল) সকালে শহরের কাচারিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. লিয়াকত আলী (৫৮), মো. মিজানুর রহমান (৫৫), মো. আব্দুর রাজ্জাক লিটন (৬০), মো. উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), মোঃ মোখছেদুর রহমান হারুন (৪৫), রাকিবুল হাসান বিপুল (৩৬), কামরুল হাসান কাবুল (৩৮), মোঃ সুফিয়ান কবির শিপন (৪৫), ১০। আবুল মুনসুর(৫০), শাকিব হোসেন (২২), শফিকুল ইসলাম(৩৫), মোঃ লাল মিয়া (৩৬), আল আমিন (২৯), আলা উদ্দিন (৩৬), আতাউর রহমান(৬০), আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া(৪০), মোঃ সাজু মিয়া (৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ ছিল কিছু দুষ্কৃতিকারী সরকারি স্থাপনা ভাংচুর, ক্ষতিসাধন ও লুটপাটের উদ্দেশ্যে শহরের কাচারীপাড়া এলাকায় মিজানুর রহমান নামে এক আসামির অফিসে একত্রিত হচ্ছে। পরে আজ সকালে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত দুইজন আসামিসহ ২১ জনকে আটক করা হয়। পরে তাদের নামে উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সাহা মামলা দায়ের করেন। পরে শনিবার (১ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, নাশকতা পরিকল্পনা করার সময় আজ সকালে শহরের কাচারীপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

জামালপুরে নাশকতার পরিকল্পনার সময় বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩